প্ল্যাংকটোজেন™ (Planktogen™)
প্রোবায়োটিক, পেপটাইড ও অর্গানিক পুষ্টি সমৃদ্ধ গ্র্যানিউলস
মৎস্য ও চিংড়ি চাষে প্রিমিয়াম প্রোটিন এবং প্রাকৃতিক খাদ্য (Natural Plankton) উৎপাদন বৃদ্ধির কার্যকর সমাধান।
প্যাক সাইজ: ২ কেজি
উপাদান
- প্রোবায়োটিক
- পেপটাইড
- ফিস পাউডার
- সয়াবিন মিল
- রাইস ব্র্যান
- ভারমিকিউলাইট
- কাইটিন
- নাইট্রোজেন (N)
- ফসফরাস (P)
- পটাসিয়াম (K)
পণ্যের বর্ণনা
Planktogen™ একটি প্রিমিয়াম গ্র্যানিউলস, যা প্রোবায়োটিক, পেপটাইড এবং অর্গানিক পুষ্টি উপাদানের সমন্বয়ে প্রস্তুত। এটি বিজ্ঞানসম্মত ও নিরাপদ উপায়ে পুকুর বা ঘেরের মাটি ও পানির গুণগত মান বজায় রেখে মাছ ও চিংড়ির জন্য প্রাকৃতিক খাদ্য (প্ল্যাংকটন) উৎপাদন বৃদ্ধি করতে সহায়তা করে।
উপকারিতা
- মাছ, চিংড়ি ও প্ল্যাংকটনের জন্য প্রিমিয়াম প্রোটিন ও অর্গানিক পুষ্টি সরবরাহে সহায়তা করে।
- পুকুরে প্রাকৃতিক খাদ্য (প্ল্যাংকটন) উৎপাদন বৃদ্ধি করে।
- উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করে এবং ক্ষতিকর অণুজীবের কলোনাইজেশন ও বংশবৃদ্ধি দমন করতে সহায়তা করে।
- পুকুরের তলদেশ ও পানিতে জমে থাকা জৈব বর্জ্য, মৃত প্ল্যাংকটন এবং অবশিষ্ট খাদ্য দ্রুত ভেঙে পানির গুণগত মান উন্নত রাখতে সহায়তা করে।
- পুকুরের পরিবেশের ভারসাম্য বজায় রেখে মাছ ও চিংড়ির সুস্থ বৃদ্ধি নিশ্চিত করতে সহায়ক।
প্রয়োগমাত্রা
(৩–৫ ফুট পানির গভীরতার জন্য)
| চাষের ধাপ | প্রয়োগমাত্রা |
|---|---|
| পুকুর/ঘের প্রস্তুতির সময় | ১০০–২৫০ গ্রাম প্রতি শতাংশ |
| চাষ চলাকালীন | ২৫–৭০ গ্রাম প্রতি শতাংশ (প্রতি ১০–২০ দিন অন্তর) |
প্রয়োগবিধি
প্রয়োজনীয় পরিমাণ Planktogen™ ৫–১০ লিটার পানিতে সারারাত ভিজিয়ে রেখে পরদিন সম্পূর্ণ পুকুর বা ঘেরে সমভাবে ছিটিয়ে প্রয়োগ করুন।
অথবা, মৎস্য বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন।